খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প

আনোয়ার ফারাজি ওয়ার্ড সভাপতি ও নাজমুল গাজি সেক্রেটারির উদ্যোগে নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাখোহাটি গ্রামে ওয়ার্ড সভাপতি আনোয়ার ফারাজি ও সেক্রেটারি নাজমুল গাজির উদ্যোগে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া আসনের উন্নয়নের রূপকার মা-মাটি-গণমানুষের নেতা আজিজুল বারী হেলালের নির্বাচন উপলক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার লাখোহাটি গ্রামের গাজী বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ভবিষ্যৎ বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমান শরীফ কামরুল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন লাকি মেম্বার, ওয়ার্ড সভাপতি আনোয়ার ফারাজি, সেক্রেটারি নাজমুল গাজি, শরীফ ইকবাল ইলিয়াজ মোল্লা লিটন শেখ ইদ্রিস খান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আজিজুল বারী হেলালের খুলনা-৪ আসন গড়ার পরিকল্পনা—ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও স্বাস্থ্য কার্ড—জনসম্মুখে তুলে ধরেন। তারা বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে খুলনা-৪ আসনের মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, আজিজুল বারী হেলালের স্বপ্ন বাস্তবায়নে খুলনা-৪ আসনের মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানানো হয়। এ সময় উঠান বৈঠকে স্থানীয় সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT