
গোলাম রব্বানী,তালা সাতক্ষীরা প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনে ১১ দল সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
আজ শনিবার বেলা ১১ টা থেকে পাটকেলঘাটা জামায়াত অফিসের সামনে থেকে শুরু করে ওভারব্রীজ,থানা রোড, পাচরাস্তা মোড়, টাওয়ার রোড, পল্লীবিদ্যুত রোড হয়ে বলফিল্ড মোড় হয়ে প্রচারণা শেষ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং জামায়াতের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এসময় তার সাথে ছিলেন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যপক গাজী সুজায়েত আলী, বিশিষ্ট আইনজীবী,বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, উলামা বিভাগের মাও: রেজাউল করীম, হাফেজ শাহ আলম, ছাত্র নেতা শাওন প্রমুখ।
বিকাল ৩ টায় নগরঘাটা ইউনিয়ন আয়োজিত মহিলা নির্বাচনী সমাবেশ নগরঘাটা আমিনিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
নগরঘাটা ইউনিয়ন আমীর মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, আল্লাহভীরু ও সৎ মানুষকে যদি সংসদে পাঠানো যায়, তাহলে বিগত ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, আগামী পাঁচ বছরে তার চেয়েও বেশি উন্নয়ন সম্ভব। তিনি বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলে ব্যক্তি সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং স্বাস্থ্য খাতে সেবা প্রদান, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নগরঘাটা সেক্রেটারী অধ্যাপক জাহিদ হাসানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
সন্ধার পর জালালপুর ইউনিয়নের জেঠুয়া বাজারেও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
