খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?
  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা
  যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম
  আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব : তাসনিম জারা
  তেরখাদার বারাসাতে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এফ এম উবায়দুল্লাহ
  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :

বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার তারিখ আবারও পেছাল। আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) তার বরিশালে আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তা পেছানো হয়েছে। তবে কবে তিনি বরিশাল সফর করবেন, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমানের ২৬ জানুয়ারি বরিশালে আগমনের কথা ছিল। তবে দু’দিন আগে সেই তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ সফরের কথা ছিল। কিন্তু শনিবার সেই তারিখও পেছানো হয়েছে।

বিলকিস বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে আসার কথা। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করবেন। সবকিছু মিলিয়ে শিডিউলের কারণে তার বরিশাল সফর পেছানো হয়েছে। তবে তিনি বরিশালে আসবেন না সেটা নয়, তিনি বরিশাল সফর করবেন এবং কবে করবেন সেটা পরে জানানো হবে বলে আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফর করবেন। তার এই সফর ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন নেতারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT