খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

শরণখোলায় উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

[ccfic]

মোঃ পারভেজ হোসেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে স্মরণকালের সবচেয়ে জনবহুল নির্বাচনী মিছিল ও পথসভা  অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি বিকাল ৪ টায় পাঁচ রাস্তার মোড় থেকে হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড় আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। এ সময় আরো বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, ছাত্রদল নেতা শামীম শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। সভায় প্রধান অতিথি বলেন আপনারা আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে যেভাবে আমাকে ধন্য করেছেন আশা রাখি আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে  সংসদ সদস্য করতে পারলে আপনাদের মনের আশা পূরণ করবো ইনশাল্লাহ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT