খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

আরএমপির থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২৫ জন গ্রেপ্তার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার,রাজশাহী :

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকেগ আটক করা হয়। এছাড়া মাদক সংক্রান্ত মামলায় জড়িত ১ জন এবং অন্যান্য বিভিন্ন ফৌজদারি মামলার আসামি আরও ১৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীচক্রের তৎপরতা রোধ, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আরএমপি কর্তৃপক্ষ আরও জানায়, মহানগরবাসীর জানমাল রক্ষায় এবং অপরাধমুক্ত নিরাপদ রাজশাহী গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT