খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

ভোট উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার,রাজশাহী :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হবে। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আদেশের পরিপ্রেক্ষিতে আরএমপি কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই সময়ের মধ্যে সকল লাইসেন্সধারী ব্যক্তিকে তাঁদের লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিজ নিজ স্থায়ী বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় অথবা বৈধ ডিলারের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্সধারী ব্যক্তি নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধির মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে পারবেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। পাশাপাশি বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীরাও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

এ ছাড়া রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য পৃথক নির্দেশনার কথা বলা হয়েছে। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁর সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

আরএমপি কর্তৃপক্ষ জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও ব্যাখ্যা করে বলা হয়, এই আদেশে ব্যবহৃত ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বর্ণিত শৃঙ্খলা বাহিনীকে বোঝানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT