খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী
  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
  মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক
  সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে
  বটিয়াঘাটায় জোর পূর্ব তরমুজ ক্ষেত লুট করার হুমকি , থানায় অভিযোগ
  জাইমা রহমানের সঙ্গে আপত্তিকর এআই নির্মিত ছবি পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক
  মাগুরার শালিখায় চুল কেটে তরুণীকে নির্যাতনের অভিযোগ
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের

ভোট ডা*কা*তি*র ব্যাপারে সজাগ থাকতে হবে: সিলেটে- তারেক রহমান।

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্টিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সভাফতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তারেক রহমান আরও বলেন, একটি দল মানুষের কাছে গিয়ে ইনিযে বিনিয়ে বলে যে , অমুকে কে দেখেছেন, তমুক কে দেখেছেন, এবার একবার আমাদেরকে দেখেন। তাদেকেতো মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছে। তারা তখন দেশের মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল মা বোনের ইজ্জত লুন্টনের সাথে জড়িত ছিল। তাই তাদের আর নতুন করে কি দেখবে?

তিনি বলেন, বেহেশত দোজখ পৃথিবী গ্রহ-নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ। অথচ তারা জনগনের কাছে গিয়ে বেহেশত দিয়ে দিচ্ছে। এতেই প্রমাণ হচ্ছে, নির্বাচনে জয়লাভের আগে যদি তারা এমন প্রতরণামূলক কাজকর্ম করতে পারে তাহলে পরে তারা কি করবে? তিনি এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে আবারও খাল-খনন কর্মসূচি চালু, কৃষকের উন্নয়ন, বেকারত্ব দূর করা এবং প্রশিক্ষণ দিয়ে বেকারদের জনশক্তিতে রূপান্তর করে বিদেশ পাঠানোর ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন। দেশের অর্ধৈক জনশক্তি নারীদের স্বাবলম্বী করে তোলার উপরেও জোর দিয়েছেন তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT