খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী
  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
  মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক
  সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :

আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনী প্রচারণা শুরুর ঠিক আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে রয়েছেন। সেখান থেকে তিনি ভোটের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম ও দলের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করছেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) বিএনপি তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। একই সঙ্গে দলটি নতুন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারের রূপরেখা তৈরি শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এবারের নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।

রাজধানীর হোটেল লেকশোরে বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

‘ভোট দিবো কিসে; ধানের শীষ’, ‘সবার আগে বাংলাদেশ’সহ দলের একাধিক নির্বাচনী স্লোগানকে একত্র করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে। তাদের বন্ধন যেমন অত্যন্ত দৃঢ়, আমরা সেই দৃঢ় বন্ধনের প্রতিফলন হিসেবে একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি “বাংলাদেশি জাতীয়তাবাদ”, যার প্রতীক হলো ধানের শীষ।’

তিনি বলেন, ‘ধানের শীষ’ নির্বাচনি প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রুপ নিয়েছে। নানা বিধি নিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনী উৎসব, তা অনেকটাই কমে গেছে বলে অভিযোগ এই বিএনপি নেতার।

রুহুল কবির রিজভী বলেন, ‘সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তা আবারও ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেনি, আর কেউ পারবেও না, মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT