খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার,রাজশাহী :

রাজশাহীতে গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে একটি থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকসহ বিভিন্ন সরকারি সরঞ্জামাদি উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি, পুলিশের ব্যবহৃত ইউনিফর্ম, বেল্ট, ক্যাপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ০৫ আগস্ট থানা থেকে সংঘটিত লুটের ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে র‍্যাব। এসব অস্ত্র ও পুলিশের পোশাক অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র‍্যাব-৫ আরও জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, পুলিশের পোশাক ও অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তাই লুট হওয়া সরকারি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র‍্যাব-৫ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‍্যাব-৫।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT