খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

তানোরে অবৈধভাবে মাটি কাটায় এক্সেভেটর নিস্ক্রীয়

[ccfic]

সোহেল রান,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে  অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার  চিনাশো পশ্চিম পাড়া মহল্লায় অভিযান চালিয়ে এক্সেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে চিনাশো পশ্চিম পাড়া মহল্লায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করেছেন।

এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে পরিবহনের সুযোগ না থাকায় এক্সেভেটরটি (ভেকু) অকেজো করে দিয়েছেন।

 উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক  বলেন,অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের জন্য ভুয়সী প্রশংসা করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT