খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মকর্তাকে গ্রেপ্তার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে বিনোদপুর বাজারে মতিহার থানা পুলিশ আহসান হাবীবকে আটক করে।

মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আহসান হাবীব রাবি ছাত্রলীগের সাবেক নেতা। তিনি রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাথে জড়িত। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি রয়েছেন।

এর আগের দিন রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা হলের সেকশন অফিসার হানিফ মো. পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। বেলা ৩টার দিকে অফিস শেষে বাড়ি ফেরার পথে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড়ে একটি দলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হানিফ মো. পলাশ রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। জনগন তাকে ধরে পুলিশে খবর দেয়।

এ ছাড়া তিনি রাজশাহী-৩ আসনের আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। গ্রেপ্তার পলাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT