খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জহুরুল ইসলাম সুমন (৪২), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. মোস্তাক আহম্মেদ (৪৬) এবং মো. আল-আমিন (৪৫)। তারা মতিহার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত সোয়া ১টার দিকে পুলিশ পরিদর্শক মো. মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল তালাইমারী মোড় এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ধরমপুর জাহাজঘাট এলাকার একটি বাড়িতে তাস ও নগদ টাকার মাধ্যমে জুয়ার আসর চলছে।

পরে দ্রুত সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। এসময় ৩ হাজার টাকা নগদ, প্যাকেটজাত তিন সেট তাস এবং একটি খোলা তাসের সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT