খুলনা, বাংলাদেশ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

চাষ ছাড়াই রসুনের জনপ্রিয়তা বাড়ছে বরেন্দ্র অঞ্চলে

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

বিনা চাষে রসুন চাষ এখন কৃষকের কাছে নতুন মডেল হয়ে উঠেছে। রাজশাহী অঞ্চলের নাটোর সিরাজগঞ্জ পাবনা জেলার বিল কেন্দ্রিক এলাকাগুলো এ পদ্ধতিতে রসুন চাষ করে বেশ সফল হয়ে আসছে কৃষক।বিনা চাষে তাদের পদ্ধতি ব্যবহার করে ও তাদের সফলতা দেখে রাজশাহী জেলা ও বরেন্দ্র অঞ্চলে কৃষকরা কয়েক বছর থেকে রসুন চাষ শুরু করেছে। এতে তারা সফলও হচ্ছেন।কৃষকরা জানান, আমন ধান কাটা পরে শুধু ক্ষেতে সেচ দিয়ে মাটি নরম করতে হয়। এর পর রসুনের কোয়া পুঁতে দিয়ে তা খড় দিয়ে ঢেকে দিতে হয়। তাতে রসুন গাছ বেড়ে উঠে। কোন প্রকার আগাছা হয় না। কীটনাশক খরচও কম লাগে। শ্রমিক খরচ নাই বললেই চলে।বিনা চাষে রসুন চাষে খরচ কম ও লাভ বেশি হওয়াই দিনে দিনে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা রসুন চাষে ঝুঁকছেন। এ পদ্ধতিতে রাজশাহীর জেলায় সবচেয়ে বেশি রসুন চাষ হয় চারঘাট বাঘা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায়।এখন বরেন্দ্রের তানোর ও গোদাগাড়ী উপজেলার কৃষকরা এ পদ্ধতি ব্যবহার শুরু করেছেন। বেশ জনপ্রিয়তা পাচ্ছে বরেন্দ্রে।কৃষক মিঠু জানান, গত দুই বছর আগে অন্য একজনের দেখে বিনা চাষে মাত্র পাঁচ শতক জমিতে রসুন চাষ করেছিলেন। এতে বেশ বড় সাইজ রসুন হয়েছিল ফলনও ভালো হয়েছিল। তা দেখে এবার একই পদ্ধতিতে দুই বিঘা জমি রসুন চাষ করেছেন তিনি।একই উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামে কৃষক মাসুদ রানা বলেন তিনি ও দুই বছর আগ থেকে এ বিনা চাষে রসুন চাষ করে সফল হয়েছে। তার এ পদ্ধতি দেখে গ্রামে বিনা চাষে কম পক্ষে ১৫ জন কৃষক চলতি বছর রসুন চাষ করছেন।রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে জেলা এবার বিনা চাষে রসুন চাষ হচ্ছে প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে। এছাড়া রাজশাহীঞ্চলে নাটোরসহ অন্য বিল কেন্দ্রিক জেলা বিনা চাষে প্রায় কয়েক লাখ হেক্টর জমিতে রসুন চাষ হয়ে থাকে।রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, বিনা চাষে রসুর চাষ পদ্ধতি জেলার কৃষকের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কারণ খরচ কম, কীটনাশক কম লাগে, সার শুরুতে একবার ব্যবহার করলেই রসুন পাই। এ বছর জেলায় রসুন চাষ বৃদ্ধি পেয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT