খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ৪৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক যায়নি।

বিজিবি জানায়, আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনাকষা বিওপির একটি বিশেষ টহল দলের চালানো অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়।

এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৪,৭০০ পিস ট্যাবলেট জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘জব্দ ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে। ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট হলেও বর্তমানে তা ব্যাপকভাবে নেশাকারক হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও সবরকম অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT