খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

রাবি ছাত্রলীগের সাবেক নেতার বাড়িতে ভ ‘ঙচুর ও ক’ক’টেল হা’মলা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং ককটেল হামলা করেছে। হামলায় বাড়ির তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়।বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায়। হামলার সময় তার বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয় এবং মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়িপেটা করা হয়।পরিবারের বক্তব্য অনুযায়ী, রাতে প্রায় ১০০-১৫০ জন মানুষ বাড়িতে আসে। বাইরে মূল ফটকে তালা থাকায় সবাই ঢুকতে পারেনি। পরে ৩০-৪০ জন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং দোতলায় উঠে বিপ্লবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়িতে তাণ্ডব চালানো হয়। হামলাকারীরা নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়।পরিবার ঘটনার পর পুলিশকে (৯৯৯) জানালে রাতেই তিনজন টহল সদস্য বাড়িতে এসে পরিস্থিতি দেখেন। তারা খালেদা বেগমকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন, তবে ভয়ের কারণে তিনি যেতে পারেননি।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে আমার জানা নেই এবং এখনও কেউ অভিযোগ করেনি।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT