খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

যুবলীগ নেতার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার নদীতে

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :নিখোঁজের দুই দিন পর চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদী থেকে শাহরিয়ার নাইম নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নাইম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। সরকার পতনের আগ পর্যন্ত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।সদর থানার ওসি শাহীন আকন্দ জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। যেহেতু ঘটনাস্থল নৌ–পুলিশের আওতাধীন এলাকা, তাই বিষয়টি গোদাগাড়ী নৌ-পুলিশকে জানানো হয়।গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, খবর পেয়ে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। গত ১৩ নভেম্বর পড়াশোনা নিয়ে বকাবকির পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি শাহরিয়ার। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।মরদেহ উদ্ধার করে থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT