খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

বিচারকের ছেলে হত্যার ঘটনায় এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) বিকালে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।জানা গেছে, ঘটনার একদিন পর পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন হত্যা মামলার আসামি লিমন মিয়ার ভিডিও বয়ান রেকর্ড করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ করে তাকে সশরীরে আদালতে জবাব দিতে তলব করা হয়েছে। পুলিশ কমিশনারকে আদালতে তলবের ঘটনায় পুলিশের ভেতরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসামি লিমনের পাহারায় নিয়োজিত রাজপাড়া থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলসহ মোট চারজনকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্তের পর তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু হয়েছে এবং বিভাগীয় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT