খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

তানোরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন। স্থানীয় সরকার উপপরিচালক জাকিউল ইসলাম

[ccfic]

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান তানোর পৌরসভা, মুণ্ডুমালা পৌরসভা এবং একাধিক ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, রাজশাহী বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. জাকিউল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে তিনি তানোর পৌরসভা, বাধাইড় ইউনিয়ন, সরনজাই ইউনিয়ন, কামারগাঁ ইউনিয়ন পরিষদ ও মুন্ডুমালা পৌরসভা পরিদর্শন করেন। স্থানীয় সরকার উপপরিচালক জাকিউল ইসলাম তানোরে পৌঁছলে প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও নাইমা খান। ও তানোরের নবাগত সহকারী কমিশনার ভূমি শিব শঙ্কর বসাক। ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে কামারগা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সুফি কামাল মিন্টু ফুলেল শুভেচ্ছা জানান উপপরিচালক মো. জাকিউল ইসলামকে। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, গ্রাম আদালতের সমন্বয়কারী আরিফ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ। পরিদর্শনের সময় উপপরিচালক ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্যাক্স আদায়, রেজিস্টার খাতা ও নথিপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন। সকল তথ্য সঠিক ও সুশৃঙ্খলভাবে সংরক্ষিত দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়নের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। সেবা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত নথি হালনাগাদ ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে উপপরিচালক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু ও ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রুবেল-এর দক্ষতার প্রশংসা করেন। এ সময় কামারগাঁ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ উপপরিচালক মো. জাকিউল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT