খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

[ccfic]

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামে চাচা-ভাতিজার সংঘর্ষে ছোট্ট এক ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনা দেখতে গেলে হঠাৎ একটি ইট এসে আরব আলীর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।‌গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই কাকা ও ভাতিজার মধ্যে মারামারি চলছিল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখতে গেলে ছোড়া ইটের আঘাতে আরব আলী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। আরব আলীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT