খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প
  রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
  ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ
  তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  মুরগির বাজারে স্বস্তি, মাছ ও মাংসের দাম চড়া
  ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ
  ছাত্রদলকে ছাত্রশিবিরের সাবেক সভাপতির সতর্কবার্তা
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে পুলিশের ব্যারিকেড

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।সোমবার সকালে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অগ্রসর হওয়া ঠেকাতে পুলিশ সেখানে ব্যারিকেড বসায়।সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রথমে সেখানে পৌঁছান। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় তারা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, “সরকার সাত কলেজকে একত্র করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন জারি করা হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই, নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT