খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প
  রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
  ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ
  তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  মুরগির বাজারে স্বস্তি, মাছ ও মাংসের দাম চড়া
  ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ
  ছাত্রদলকে ছাত্রশিবিরের সাবেক সভাপতির সতর্কবার্তা
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’: আফগান পররাষ্ট্রমন্ত্রী

[ccfic]

নিজস্ব প্রতিনিয়র সাদিয়া আক্তার :আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চলমান লড়াই ‘আপাতত স্থগিত’ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে ভারত সফররত অবস্থায় নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।মুত্তাকি বলেন, “গত রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু দেশ কাতার ও সৌদি আরব অনুরোধ করেছে যেন এই সংঘাত থেমে যায়। তাই আপাতত আমাদের পক্ষ থেকে আমরা এটি স্থগিত রেখেছি।”তিনি আরও বলেন, “পাকিস্তানের জনগণের বেশিরভাগই শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে কোনো সমস্যা নেই।”তবে সতর্ক করে মুত্তাকি বলেন, “যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন দেশের সব নাগরিক, সরকারি কর্মকর্তা, আলেম ও ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে লড়াইয়ে নেমে পড়েন। যদি পাকিস্তান শান্তি ও ভালো সম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তানের অন্য বিকল্পও রয়েছে।”সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে হামলার অভিযোগ তুলে আসছে। তবে কাবুলের এই ঘোষণা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT