খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

খুলনার দাকোপে শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী উৎসব পালিত হয়।

[ccfic]

শচীন্দ্রনাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি : 
খুলনার দাকোপে সনাতন হিন্দু ধর্মালম্ববীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি এ জন্মাষ্টমী পালনের আয়োজন করেন।শনিবার উৎসবটি পালন উপলক্ষ্যে বেলা ১১টায় বৌমার গাছতলাস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দির কার্য্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপত্বিতে ও সাবেক কাউন্সিলর দেবাশীষ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাঃ সন্তোষ কুমার মজুমদার, জেলা বিএনপি নেতা অসিত কুমার সাহা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দেবাশীষ দাস, জেলা বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু, অ্যাডঃ গৌরপদ বালা, নব নির্বাচিত প্রেস ক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, মোহন লাল সাহা, পরিমল চন্দ্র বিশ্বাস, শিশির বিশ্বাস,বনদেব বিশ্বাস, পরিমল রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শেখর রায়, রমেশ বিশ্বাস,তাপস রায়, সমরেন্দ্র নাথ সমার, শিবপদ মন্ডল, সুকুমার বিশ্বাস, পংকোজ বৈরাগি, অর্ধেন্দু রায়, অমিত মন্ডল, বিভুতি বিশ্বাস,রেবতি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, শর্মিষ্ঠা সাহা, সুইটি বিশ্বাস, প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT