খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

অবশেষে বাতিল হলো ফারুকের বিসিবির সভাপতির পদ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে  জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবির সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন। জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতি পদ শূন্য হয়ে গেলো। নতুন কেউ বিসিবি সভাপতি হবেন।সাম্প্রতিক সময়ে বিসিবি সভাপতি হওয়া নিয়ে জোড় আলোচনায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন- বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান।পরিচালকদের এমন অনাস্থার কারণেই ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ।উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু বছর না ঘুরতেই তাকে দায়িত্ব থেকে সরানো হলো।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT