খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দাকোপে ঘূর্ণিঝড় আকভানের টানা ৩দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যন্ত দুশ্চিন্তায় কৃষক সহ দিনমজুর

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি ঃ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে খুলনার দাকোপ উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে, মাঠে পাকা ধান ও শীতকালীন সবজির খেতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে জানাজায় , বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ধান ও সবজির জমিতে পানি জমেছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির খেতেও পানি জমেছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৩৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৯৫ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ করা হয়েছে।উপজেলার বাজুয়া গ্রামের কৃষক সুপদ মন্ডল জানান, তাঁর জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। টানা বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।বৃষ্টি না কমলে ধান ঘরে তোলা সম্ভব হবে না। এ ছাড়া মাঠের প্রতিটি জমিতে পাকা ধান উঁকি মারছে কেবল কিছু কিছু জমিতে ধান পাকতে শুরু করেছে। চুনকুড়ি উওর পাড়া গ্রামের সবজি চাষি নির্মল মন্ডল বলেন, তাঁর ফুলকপির গাছে পাতা বের হতে শুরু করেছে। জমিতে পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষক তুষার বলেন, তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন। তাঁর বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তিনি। স্থানীয় বাসিন্দা দিনমজুর গাজী সরদার ও সকিনা বেগম বলেন, তিন দিনের অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছি আমরা দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে আমরা কাজে যেতে পারছি না।ফলে তাঁদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার বলেন, ‘বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT