খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

[ccfic]

নিজস্ব প্রতিবেদন খুলনা:-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় লোকসংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।সোমবার, ১৬ নভেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় লোকসংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।সোমবার, ১৬ নভেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওমর ফারুক শাকিল নামে এক ব্যক্তির হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম। শুনানিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি তাদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুরুতর আহত হন। ঘটনার পর প্রথমে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়, যেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মমতাজ বেগম। দীর্ঘ সংগীত জীবনে সাত শতাধিক একক অ্যালবামের এই শিল্পী দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT