খুলনা, বাংলাদেশ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের সাগরদাঁড়িতে ওসি’র সাথে বাজার কমিটির মতবিনিময়
  স্বাধীনতার পক্ষের শক্তিকে হ্যাঁ বলুন। দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী কে না বলুন।
  কেশবপুর জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন
  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  ডুমুরিয়ার ‘গফফার সড়ক’: অসম্ভবকে সম্ভব করার এক ইতিহাস, দেড় হাজার নারিকেল গাছের বর্তমান কী?
  ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার ওলামা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- মাওঃ আব্দুল্লাহ, সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম
  দাকোপে বাজুয়ায় দিপাবলী উৎসবে মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত
  শীতের আগমনের বার্তা , খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা , প্রস্তুত করছেন , রস ও গুড়ের অপেক্ষায় গ্রামবাসী ।
  ​খুলনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কেশবপুর জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই লক্ষ্যে কেশবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে কেশবপুর মাজেদ ভবনের দোতলায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।শণিবার (১৪ নভেম্বর-২৬) বিকেলে জাতীয় পার্টির উপজেলা শাখার আহবায়ক এ্যাড. আলহাজ্ব মোঃ মকবুল হোসেন-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রুহুল আমীন খান-এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেশবপুর পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য এম এ মান্নান, সদস্য তাহমিনা আক্তার প্রমূখ।যুগ্ম আহবায়ক রুহুল আমীন খানসহ নেতারা বলেন, পার্টির মহান চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে কেশবপুর জাতীয় পার্টি সহ সকল অংগ সংগঠন মহিলা জাতীয় পার্টি, জাতীয় ছাত্রসমাজ শক্তিশালী করতে হবে। তাদের চলতে ও মনোবল বৃদ্ধিতে জাতীয় পার্টির কর্মী হিসেবে আমরা কাজ করে যাবো। কেন্দ্রের ও জেলা নেতাদের পরামর্শ অনুযায়ী ভোটার ও সমর্থন সৃষ্ঠিতে আমাদের স্ব স্ব এলাকায় কাজ করে যেতে হবে। আপনারা আমাদের পাশে থাকেন। আমরাও আপনাদের পাশে আছি এবং থাকবো। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ছবিঃ
১৪/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT