খুলনা, বাংলাদেশ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের সাগরদাঁড়িতে ওসি’র সাথে বাজার কমিটির মতবিনিময়
  স্বাধীনতার পক্ষের শক্তিকে হ্যাঁ বলুন। দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী কে না বলুন।
  কেশবপুর জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন
  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  ডুমুরিয়ার ‘গফফার সড়ক’: অসম্ভবকে সম্ভব করার এক ইতিহাস, দেড় হাজার নারিকেল গাছের বর্তমান কী?
  ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার ওলামা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- মাওঃ আব্দুল্লাহ, সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম
  দাকোপে বাজুয়ায় দিপাবলী উৎসবে মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত
  শীতের আগমনের বার্তা , খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা , প্রস্তুত করছেন , রস ও গুড়ের অপেক্ষায় গ্রামবাসী ।
  ​খুলনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

দাকোপে বাজুয়ায় দিপাবলী উৎসবে মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধী:–খুলনার দাকোপ উপজেলায় বাজুয়া চড়ানদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার মহিলাদের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।শনিবার (১৪নভেম্বর ) বিকেলে উপজেলার বাজুয়া ইউনিয়নের খুটাখালি বাজারে বাজুয়া সব্যসাচী ক্লাব ও অগ্রগামী যুব সংঘের উদ্যোগে দিপাবলী উৎসব উপলক্ষে ১৪ নভেম্বর মহিলা দলের বাংলার চিরঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত হয়। ২য় দিনের আয়োজনে এ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয়।নৌকাবাইচকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই বাজুয়া খুটাখালি বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে স্হানীয় চড়া নদীর দুই পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই তীর দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।মাঝিদের বৈঠার ছন্দে একের পর এক নৌকা নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকে। এ সময় চড়া নদীর দুই পাড়ে অবস্থান নেওয়া দর্শনার্থীরা করতালি ও উল্লাসের মাধ্যমে নিজ নিজ পছন্দের নৌকাকে উৎসাহ দিতে থাকেন।চারটিনৌকার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি নৌকার মাঝিরা বিজয় অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালান। বিশেষ করে প্রতিযোগিতার শেষ মুহূর্তে নৌকাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এতে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়।শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৌকাবাইচে বুড়ির ডাবুর নৌকা প্রথম স্থান অর্জন করে। জয়মা কালী নৌকা দ্বিতীয় এবং শ্রেয়া ও স্বপ্ন তরী এই দুই টি নৌকা তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। এ নৌকা বাইচ আয়োজনের দিপাবলী উৎসব ও নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক পার্থ সাহা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনগুলোর মধ্যে মহিলা দলের নৌকাবাইচ অন্যতম। বিশেষ করে দিপাবলী উৎসবে বাজুয়ায় চড়ানদীতে মহিলা দলের নৌকাবাইচের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রয়েছে। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শচীন্দ্র নাথ মন্ডলদাকোপ খুলনাতাং ১৪/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT