খুলনা, বাংলাদেশ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার নতুন কলোনিতে পচাগলা মরদেহ উদ্ধার, পরিচয় মিলেছে জাবেদের
  বটিয়াঘাটায় অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি নিবন্ধন, খুলনায় প্রেসব্রিফিং
  শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন
  ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন
  ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত
  ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত
  প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম
  ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি কর্তৃক সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে ব্রজগোপাল বণিককে আহবায়ক ও রতীশ গোস্বামীকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।বুধবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক কর্তৃক স্বাক্ষরিত প্যাডে এই ১১ সদস্য পৌর কমিটির অনুমোদন প্রদান করা হয়।সুনামগঞ্জ পৌর কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হচ্ছেন শামীম তালুকদার ভানু,স্বপন দাস,শ্যামল কান্তি রায়,নিতাই চন্দ,চমক সেন,সুষেন পাল,টিটু দে,লিপন বৈদ্য ও রুবেল পাল প্রমুখ।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বিমল বণিক গণমাধ্যমকে জানান,সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি অধঃস্তন ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করে গঠনতন্ত্র অনুযায়ী আগামী(তিন মাসের) ৯০ দিনের মধ্যে পৌর শাখা কমিটির সম্মেলন আয়োজনের মাধ্যমে গনতন্ত্রের ১১(ছ) অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনাবলী প্রদান করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক সিদ্ধান্তবলী যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি ০৪.১১.২০২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT