
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ড্রেজার মেশিন জব্দসহ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় এক হাজার মিটার পাইপ বিনষ্ট ও দুইটি স্থান থেকে ৫৭ হাজার ঘন ফুট বালু জব্দ করা হয়েছে।মঙ্গলবার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় দিদার কোম্পানির ব্রিক ফিল্ডসংলগ্ন ঈদগাঁও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় এক হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়।এছাড়া ঈদগাঁওর পালপাড়া ও ইসলামাবাদের খোদাইবাড়ি এলাকায় অবৈধভাবে উত্তোলন ও মজুত করা বালুর দুটি পয়েন্ট থেকে ৫৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু নিলামের কার্যক্রম চলমান রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন। এতে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামসহ গ্রামপুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।ঈদগাঁওবাসীর স্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
