
নিজস্ব প্রতিবেদক খুলনা পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত সড়কে ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়েছে একটি উড়োজাহাজ। এতে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গাড়িতে থাকা এক প্রত্যক্ষদর্শীর রেকর্ডকৃত ভিডিওতে দেখা যায়, বাহামাসগামী উড়োজাহাজটি আকাশ থেকে খাড়া নিচে নেমে এসে সড়কের কাছে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলের সৃষ্ট গর্তের চারপাশে ছিটকে পড়া পিচ ও ইট-পাথরের টুকরোগুলোতে আগুন জ্বলছিল। ঘটনাস্থলে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস সাংবাদিকদের বলেন, ‘প্রলয়ংকরী এক উড়োজাহাজ দুর্ঘটনা। মনে হচ্ছিল একটি ক্ষেপণাস্ত্র নেমে আসছে। রাস্তার পাশে বিশাল এক গর্ত তৈরি হয়েছে।’রোববার ওই অঞ্চলে তুমুল বৃষ্টিপাত হচ্ছিল। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে সোমবার দুপুর পর্যন্ত সেখানে বন্যা সতর্কবার্তা কার্যকর ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্যমতে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক উড়োজাহাজবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ কিংবা আরোহীদের পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।উড়োজাহাজটি ৩৫ জাহাজ ফুট উচ্চতায় উড়ে যাচ্ছিল। ঠিক তখনই পাইলটরা প্রচণ্ড ঝাঁকুনি, বরফ জমা এবং বৃষ্টিপাতের কথা জানিয়ে উচ্চতা ২ হাজার ফুট বাড়ানোর অনুরোধ জানান।এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডিং ও ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এর কিছুক্ষণ পরই উড়োজাহাজটি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে। প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট, তারপর প্রতি মিনিটে ২০ হাজার ফুট এবং শেষ পর্যন্ত প্রতি মিনিটে ৩০ হাজার ফুট গতিতে খাড়াভাবে নিচে নেমে আসে। এ সময় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে সাহায্যের জন্য বিপদসংকেত পাঠান। খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ার ঠিক পূর্বে উড়োজাহাজটি মারাত্মকভাবে ডানদিকে বাঁক নেয়।লাইভএটিসি ডট নেট-এর সংরক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডিং থেকে জানা যায়, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে পাইলট উড়োজাহাজে বরফ জমা এবং তীব্র ঝাঁকুনির কথা রিপোর্ট করেছিলেন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে পাইলট বলেন, ‘আমাদের উড়োজাহাজে হালকা ও স্বচ্ছ বরফ জমেছে যা নিয়ন্ত্রণযোগ্য, তবে মাঝারি ধরনের ঝাঁকুনি হচ্ছে।’রেডিও বার্তায় পাইলটকে বলতে শোনা যায়, ‘আমরা দ্রুত নিচে নেমে যাচ্ছি, প্রতি মিনিটে ৮,০০০ ফুট—মে ডে, মে ডে—আমরা প্রতি মিনিটে ১০,০০০ ফুট নিচে নেমে যাচ্ছি।’বিপদ আরও চরম রূপ নিলে পাইলট আসন্ন বিপর্যয়ের ভয়াবহতা জানিয়ে শেষ রেডিও বার্তায় বলেন, ‘আমরা ওভারস্পিডে আছি এবং প্রতি মিনিটে ২০,০০০ ফুট নিচে নামছি। আমরা মাটিতে বিধ্বস্ত হতে যাচ্ছি।’উল্লেখ্য, ফ্লোরিডার যে এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগো দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল)।
