খুলনা, বাংলাদেশ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

কেশবপুর বায়সা মন্দির পরিদর্শন করলে আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

[ccfic]

কেশবপুর বায়সা মন্দির পরিদর্শন করলে
আলহাজ্ব আবুল হোসেন আজাদ ,

  পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষেযশোরের কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের বায়সা মন্দির পরিদর্শন করলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।রোববার (১৮ অক্টোবর-২৬) আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক ,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বায়সা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলন এবং বায়সা মন্দিরের সভাপতি অনন্ত তরফদার ঝন্টুসহ মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা।মন্দির পরিদর্শনকালে আলহাজ্ব আবুল হোসেন আজাদ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কাল বলেন, দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে মিলেমিশে সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি কেশবপুরের প্রতিটি পূজামণ্ডপে যান এবং সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্ম যার যার, উৎসব সবার—সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, আনন্দে ভরে উঠুক সবার জীবন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁর মন্দির পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বভাবিক।
ছবিঃ
১৮/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT