
জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়ায় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিকা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) উপজেলার খরশন্ডা পশ্চিমপাড়ায় স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খরশন্ডা পশ্চিমপাড়ার সৈয়দ মোল্লার বসতবাড়ি থেকে মনিকা আক্তারকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত লাগেজ থেকে ৯ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।আটক মনিকা আক্তারের স্থায়ী বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার আহুতি বাটরা এলাকায়। তার বাবার নাম ইজাবুল হক এবং মায়ের নাম তাসলিমা আক্তার। বর্তমানে তিনি ডুমুরিয়ার খরশন্ডা এলাকায় বসবাস করছিলেন।এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
