খুলনা, বাংলাদেশ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 

চলমান শারদীয় দুর্গা উৎসবে খুলনার ৮ জেলায় এসআরবি’র তিন স্তরে নিরাপত্তা

[ccfic]

শেখ মাহতাব হোসেন ।

শারদীয় দুর্গা উৎসবকে সফল ও নির্বিঘ্ন করতে খুলনার ৮ জেলায় তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে এলিট ফোর্স এসআরবি। প্রথম স্তরে এসআরবি’র টহল দলগুলো পূজামণ্ডপ গুলো সরেজমিনে ভিজিট করে নিরাপত্তা বিধান করছে এবং শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। দ্বিতীয় স্তরে ফিল্ড এজেন্ট বা গোয়েন্দারা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে পূজার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এবং তৃতীয় স্তরে আমরা রিজার্ভ ফোর্স রাখা হয়েছে, যাতে উদ্ভূত পরিস্থিতিতে আমরা দ্রুত রেসপন্স করা যায়।শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর ধর্মসভা মন্দিরে এক প্রেস ব্রিফিং এ এসআরবি-৬, খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য তুলে ধরেন।তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ১০ অক্টোবর থেকে মহালয়ার মাধ্যমে এই দুর্গোৎসব শুরু হয়েছে এবং আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার কার্যক্রম শেষ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন আমাদের মূল লক্ষ্য।নিস্তার আহমেদ আরো বলেন, এসআরবি ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনা অনুযায়ী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গত ১৩ অক্টোবর থেকে আমরা আমাদের স্পেশাল টহল কার্যক্রম পরিচালনা করে আসছি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ এর দায়িত্বপূর্ণ আটটি জেলার ৫৩৫৪ পূজা মণ্ডপে পূজার কার্যক্রম চলমান রয়েছে।আমরা পূজা মণ্ডপগুলোকে প্রথমে জেলা এবং পরে উপজেলা ভিত্তিক ভাগ করে প্রত্যেকটি উপজেলার জন্য নআমরা ফোকাল পয়েন্ট অফিসার নির্ধারণ করে দিয়েছি। বর্তমানে ফোকাল পয়েন্ট অফিসাররা তাদের নিয়ন্ত্রণাধীন টহল দল নিয়ে তাদের দায়িত্বাধীন পূজা মণ্ডপ পরিদর্শন করছে। প্রতিদিন দুপুরে এবং সন্ধ্যায় দুটি টহল টিম পুজা মন্ডপগুলোতে নজরদারীতে রাখছে। প্রতিটি টিমে ৮ জন সদস্য সহ মোট ১২৮ জন এসআরবি’র সদস্য প্রতিদিন টহলে যাচ্ছে।তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে আমাদের এসআরবি সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সাইবার মনিটরিং সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে আমাদের ব্যাটালিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নজরদারির মধ্যে রেখেছি, যেন অনলাইন প্লাটফর্মগুলোকে মনিটরিং এর মাধ্যমে কোনো একটি থ্রেড বা দূর্ঘটনা সংঘটিত হবার আগেই আমরা ব্যবস্থা নিতে পারি।তোমধ্যে বিভাগীয় পর্যায়ে, জেলা ওউপজেলাপর্যায়েআইনশৃঙখলার সকল বাহিনীর সমন্বয় মিটিং গুলো সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এছরও আয়োজক কমিটি, জনগণ, মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে পূজা উৎসব সম্পন্ন করতে পারব।

শেখ মাহতাব হোসেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT