
জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়ায় ‘বিল ডাকাতিয়া সাহিত্য দর্পণ’-এর শারদীয় সংখ্যা ১৪৩৩-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রূপরামপুরের ড. এস কে বাংলা ললিতকলা সঙ্গীত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মনোজিৎ বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর বৈরাগী।অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা এইচএসটিটিআইয়ের সাবেক উপপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র মণ্ডল, ঝিনাইদহ ও পাবনা ক্যাডেট কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণাভ বৈরাগী, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত জুডিশিয়াল পেশকার সোমেশ চন্দ্র জোদ্দার, রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস, সহকারী শিক্ষক আসমা খাতুন, দেবপ্রসাদ বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মৌফারসের আলম লেলিন, বিদ্যুৎ বিভাগের কৃষ্ণপদ মণ্ডল ও ইউপি সদস্য অনিমেষ বিশ্বাস।অনুষ্ঠানের আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন অসীম কুমার মণ্ডল, সবুজ মণ্ডল, উৎপল মণ্ডল, রিপন বিশ্বাস, রাজেশ সরকার ও বিপ্রদাস মণ্ডলসহ সংশ্লিষ্টরা।বিল ডাকাতিয়া সাহিত্য দর্পণ’-এর এ শারদীয় সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড আরও বিকশিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা।
