
আবিদুর রহমান আলিফ
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা ও ভান্ডারকোর্ট ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি উৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান,বটিয়াঘাটা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, ভান্ডারকো্র্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আকুঞ্জি, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, ভান্ডারকোট ইউনিয়নের বিএনপির সভাপতি শফিক মলঙ্গী, ছাত্রনেতা বায়েজিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।সংসদ সদস্যের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের আয়োজন ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বটিয়াঘাটার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন এবং সকলের অংশগ্রহণে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
