খুলনা, বাংলাদেশ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

[ccfic]

 

   সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বৃহৎ বালুমহাল সীমান্তবর্তী ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্হিত তাহিরপুর উপজেলার যাদুকাটা ১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনের বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। গত ২ অক্টোবর যাদুকাটা বালু মহালের সাবেক ইজারাদার রতন মিয়ার দাখিল করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর এই স্থগিতাদেশ দেন আদালত।হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রীটের শুনানি করে বিবাদীর প্রতি রুল এবং নাসির মিয়া নামে ভূমি মন্ত্রণালয়ের বালু উত্তোলনের আদেশ স্থগিত করেন।উচ্চ আদালতের স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে লিখিত আবেদন করেছেন রীট পিটশনকারী রতন মিয়া।তিনি জেলার তাহিরপুর উপজেলার ননাই গ্রামের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক।যাদুকাটা ১ বালুমহালের সাবেক ইজারাদার রীটকারী রতন মিয়া বলেন, আমি বৈধভাবে দরপত্রে অংশগ্রহণ করে বালুমহাল ইজারা নিয়েছিলাম। কিন্তু আগের মত দরপত্র আহ্বান না করেই ভূমি মন্ত্রণালয় থেকে একজনকে বালু মহাল থেকে বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে রীট দাখিল করার পর আদালত স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের স্থগিতাদেশের বিষয়টি আমি আজ আবেদেনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসককে লিখিতভাবে অবগত করেছেন বলে জানান তিনি।এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, উচ্চ আদালতের আগের একটি আদেশ স্থগিত হয়েছে। বালু মহাল নিয়ে পরবর্তী করনীয় বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মতামতের জন্য চিঠি লেখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেবো। এরমধ্যে উচ্চ আদালতের অন্য কোনো আদেশ এখনও পাওয়া যায়নি। আদালতের কোন আদেশ পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে।প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠিতে যাদুকাটা বালুমহালের সাবেক ইজারাদার মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের মালিক মো. নাছির মিয়াকে যাদুকাটা বালু মহাল থেকে বালু ‍উত্তোলনের সুযোগ দিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছিল।এ ব্যাপারে মো. নাছির মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আগামী ১ অক্টোবর থেকে ১৪ এপ্রিল (৩০ চৈত্র) পর্যন্ত বালু উত্তোলনের আদেশ পেয়েছিল মো. নাছির মিয়া।ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে পাঠানো বালু উত্তোলনের অনুমতি প্রদানের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে বিগত অর্থ বছরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারকে বিগত ৩ বছরের গড় বাজার মূল্যের উপর অতিরিক্ত ১২ ভাগ কর ধার্যপূর্বক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহল হতে ১ অক্টোবর ২০২৬ হতে ১৪ এপ্রিল ২০২৭ সময়ের জন্য বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হলো। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৫.১০.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT