খুলনা, বাংলাদেশ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস

চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা শেখ মেহেদি হাসান

[ccfic]

 

   কয়রা (খুলনা) প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির নেতা শেখ মেহেদি হাসান। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে এলাকায় নিজের পরিচিতি তৈরি করেছেন বলে দাবি তাঁর অনুসারীদের। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে স্থানীয় মানুষের সেবা করতে চান তিনি।শেখ মেহেদি হাসান জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মানুষের বিপদ-আপদে সহযোগিতা করাকে নিজের সামাজিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে দেখেন তিনি।শেখ মেহেদি হাসানের রাজনৈতিক পথচলাও দীর্ঘদিনের। জানা যায়, ২০০৩ সালে তিনি কয়রা উপজেলা ছাত্রদলের কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি খুলনা জেলা যুবদলের সাবেক সদস্য, কয়রা উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন। মহেশ্বরীপুর ইউনিয়ন পর্যায়েও বিএনপির রাজনীতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রচারসম্পাদকের দায়িত্বে ছিলেন। দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন শেখ মেহেদি হাসান।তাঁর ভাষ্য, মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান। বিশেষ করে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি মহেশ্বরীপুর ইউনিয়নকে একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে তাঁর।শেখ মেহেদি হাসানের পারিবারিক রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তাঁর পরিবারের আপন বড় ভাই অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ কয়রা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে শেখ মেহেদি হাসান বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার এলাকার মানুষের উপকার ও সেবামূলক কাজে যুক্ত রয়েছে।চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শেখ মেহেদি হাসান বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলাম। আমার পরিবারও রাজনৈতিক ও সামাজিকভাবে এলাকার মানুষের উপকার করে আসছে। মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। চেয়ারম্যান পদে নির্বাচন করে এলাকার মানুষের সেবা করতে চাই।”তিনি আরও বলেন, “আমি মহেশ্বরীপুর ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সার্বিকভাবে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে চাই। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”মহেশ্বরীপুর ইউনিয়নের মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষি, মৎস্যসম্পদ ও উপকূলীয় পরিবেশের নিবিড় সম্পর্ক রয়েছে। একই সঙ্গে সুপেয় পানির সংকট, দুর্যোগের ঝুঁকি, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ। সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া এলাকার মানুষের অন্যতম প্রত্যাশা।স্থানীয় ভ্যান চালক আবুল বাসার বলেন , মেহেদি হাসান দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তিনি নির্বাচন করলে আমার পরিবার তাকে ভোট দিবো।তবে আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা এবং দলীয় মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির মনোনয়ন পেলে শেখ মেহেদি হাসান মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা।

ফোনঃ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT