
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরে খেলাঘর আসরের উপদেষ্টা রনজিৎ কুমার দাসে’র শোক সভা এবং শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শহরের বাঘের মোড় উপজেলা খেলাঘর কার্যালয়ে উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে ওই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২৬) বিকেল ৪ টায় অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার-এর সভাপতিত্বে এবং উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রবিউল আলম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা খেলাঘর আসরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্নয়কারী আব্দুল মজিদ বড়ভাই। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রয়াত রনজিৎ কুমার দাসে’র ছেলে শিক্ষক মুকুল রঞ্জন দাস।স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সভাপতি ও সমাজসেবক বাবুরালী গোলদার, অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক মানব মণ্ডল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, কৃষ্ণপদ দাস, নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল আহাদ, নবজাগরণ খেলাঘর আসরের সভাপতি উত্তম রায়, আটন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হারিন্দ্র নাথ বিশ্বাস, বাসবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিকিল চন্দ্র দাস, অরূপ ব্রহ্ম, নজর উদ্দীন সানা, মঙ্গলকোট রংমহল নাট্যসংস্থার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদারমোঃ আব্দুর জব্বার প্রমূখ। অবশেষে কেশবপুরে খেলাঘর আসরের উপদেষ্টা প্রয়াত রনজিৎ কুমার দাসে’র স্বরণে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।উল্লেখ্য, দীর্ঘদিনের পথচলার সাথী খেলাঘর আসর কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ কুমার দাস গত রোববার ভোর রাত ৪:৪০ মিনিট খুলনা আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরুণ করেন।অনুষ্ঠানে আবু হুরাইরা, মোঃ লাজিম, আব্দুর রহমান শিহাব, সীমান্ত দে, মোঃ আরিফ, রবীন দাস, জ্যোতি রায়,রীতি দাসসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। ছবিঃ১৫/১০/২৬
