খুলনা, বাংলাদেশ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু 

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধী :- এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।জানা যায়, ১৫ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল দশটায় জালালাবাদের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক আবদু সালাম, ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসাইনও ইউনিয়ন বিএনপি, যুবদলের নেতৃবৃন্দরা। তথ্য সংগ্রহকারী ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। যুবদল নেতা ও ইউপি সদস্য কামাল হোসাইন বলেন,ধনী আর গরিব সকলেই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাশকাটায় শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’- আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি।বৃহস্পতিবার ইসলামপুর ইউনিয়নের বাশকাটা গ্রামে তথ্য ও ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে  স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার লক্ষ্যেই তারেক রহমানের এই যুগান্তকারী পরিকল্পনা। এতে উপস্থিত ছিলেন,ইউনিয়ন সুপারভাইজার মোহাম্মদ ইমরান,ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দরা।কর্মসূচির প্রথম দিনে উপস্থিত নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ পরিবারের তথ্য সংগ্রহ করে এবং স্থানীয়দের মাঝে ফরম বিতরণ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT