
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গ্রামীন জন পদের চাষকৃত লাউ এখন বিভিন্ন হাট বাজারে। প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে এসব লাউ।ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনসহ বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপকহারে চাষিরা লাউয়ের চাষ করেছেন। তারা এলাকার চাহিদা মিটিয়ে লাউ পাইকারী দরে বিক্রি করার কথাও জানান এক খুচরা বিক্রেতা। সুস্বাদু লাউ চাষিরা এখন মহা খুশিতে। ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে মজা দার লাউয়ের বাম্পার ফলন যেন চোখে পড়ার মতো।অপরদিকে ভোমরিয়াঘোনাসহ নানান এলাকা থেকে লাউ ক্রয় করে ঈদগাঁও বাজারসহ বিভিন্ন হাটবাজারে বিক্রি করে খুবই লাভবান হচ্ছে বলে জানান ব্যবসায়ী আবদু শুক্কুর। বিগত বেশ কয়েকটি বছর ধরে ঈদগাঁওর পাড়া গ্রামে চাষকৃত লাউ (সবজি) ক্রয় করে দূর- দূরান্তের হাট বাজারে বিক্রি করার লক্ষে নিয়ে যাচ্ছেন খুচরা ও পাইকারী বিক্রেতারা। শুধু শুক্কুর নয় আরো অনেকেই লাউসহ নানান সবজি ভোমরিয়াঘোনা,ঈদগড়সহ বিভিন্ন স্থান থেকে ক্রয় করে অন্য হাট বাজারে বিক্রি করেই নিজেদের সংসারের খরচ যোগাচ্ছেন। বিশেষ করে প্রতি শনি এবং মঙ্গলবার ঈদগাঁও বাজারে বিভিন্ন এলাকার লোকজন সবজি কিনতে আসেন।
