
আবিদুর রহমান আলিফ
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন হয়েছে সরকারি ব্রজলাল কলেজ, খুলনায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং সরকারি ব্রজলাল কলেজ, খুলনার বাস্তবায়নে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় আন্তঃকলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করছে।
