
ডেস্ক :
বাগেরহাট জেলার রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।মরহুমের জানাজা বাদ জোহর তার নিজ বাড়ি খুলনার আইচগাতিতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
