খুলনা, বাংলাদেশ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নগরীর শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহবান জানান : হুইপ বকুল

[ccfic]

ডেস্ক :

এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, জনগণের শান্তির জন্য যা যা করার দরকার, প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্ট অক্ষরে অক্ষরে পালন করা হবে।বুধবার দুপুরে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আইনশৃঙ্খলা আমাদের মূল সমস্যা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহবান জানান, আপনারা সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা শান্তিতে বাড়িতে ঘুমাতে চাই। আমাদের শান্তিতে ঘুমানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আপনাদের করতে হবে। এটা আপনাদের দায়িত্ব।’তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। জনগণও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবে। তবে দায়িত্ব পালনে অবহেলার কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।হুইপ বলেন, ‘এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।’দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বিগত সময়ে সন্ত্রাস ও নানা অপকর্মের সঙ্গে জড়িত অনেকেই বিভিন্ন কৌশলে রাজনৈতিক দলে প্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। কেউ কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।সভাপতিত্ব করেন পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আঃ সাত্তার মোল্যা। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এ কর্মসূচিতে গরীব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, খেলার মাঠ সংরক্ষণ এবং মসজিদের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT