
আবিদুর রহমান আলিফ
খুলনায় শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথি ও অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে যুক্ত হন।অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুলনা প্রান্তের সাথে কথা বলেন, এসময় নেভি এংকোরেজ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাইলাত তাসনিম জামান তার অনুভূতি ও বক্তব্য উপস্থাপন করেন। একপর্যায়ে নাইলাত তাসনিম জামান তার নিজের হাতে আঁকা প্রধানমন্ত্রীর একটি পোর্ট্রেট প্রদর্শন করে, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে খুলনা প্রান্তে আরও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন; পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল করিম; খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত; মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান; পুলিশ সুপার সরকার ওমর ফারুক, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাজিব আহমেদসহ বিভিন্নি সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
