
আবিদুর রহমান আলিফ
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে স্থানীয় অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কসমুহ প্রদর্শিন শেষে অনুষ্ঠান স্হলে এসে শেষ হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি,সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও অংশুপতি বিশ্বাস।এছাড়া শিক্ষক যথাক্রমে দেবদুলাল জোদ্দার, মো. তোরাব আলী শেখ, তৃপ্তি রানী বিশ্বাস, মিতা বিশ্বাস, স্বপন কুমার গোলদার, শাহীদা পারভীন, শশাঙ্ক ঢালী, খান মনিরুজ্জামান, অনাদি কুমার মন্ডল, শংকর প্রসাদ সরকার, এস এম ওসিয়ার রহমান, আব্দুর সবুর শেখ, দিপালী রানী সানা, সবিতা রানী মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদান করা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন ও একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে শিক্ষক সমাজের অবদান অনস্বীকার্য।
