খুলনা, বাংলাদেশ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  
  
  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন
  ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ আটক, জেলহাজতে এই মামলায় মোট ৫জন।
  ডুমুরিয়ার রংপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা

ডুমুরিয়ার রংপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা

[ccfic]

এম,ফিরোজ ,ও অনুপজিম মল্লিক ডুমুরিয়া। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে বই ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ডুমুরিয়ার রংপুর শাড়াতলা বটতলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। রংপুর ও রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবার, অসুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব সহায়তা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা তুলে দেন রংপুর ইউনিয়ন সমাজসেবক ও চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, সমাজসেবক শিবু পদ জোদ্দার, পরেশ চন্দ্র মন্ডল, রূপালী ব্যাংক ঢাকার সহকারী মহাব্যবস্থাপক অনুপ বসাক, মুরারি মোহন মল্লিক, সুকান্ত মন্ডল ও প্রভাষক তুষার কান্তি মল্লিক।সংগঠনটি দীর্ঘদিন ধরে নিজস্ব তহবিলের মাধ্যমে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, খাদ্য সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামতসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।সংগঠনের সদস্যরা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT