
আড়ংঘাটা, প্রতিনিধিঅনুপম মল্লিক
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরাজীর্ণ রাস্তার খানাখন্দে ইট-বালু ফেলে চলাচলের উপযোগী করা, মসজিদের ইমামের ভাঙাচোরা ঘর নির্মাণ এবং বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের দুর্ভোগ দূর করতে নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছেন সমাজসেবক মতলেবুর রহমান মিতুল। তার এমন মানবিক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন তিনি।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আড়ংঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এসব উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড পরিদর্শন ও বাস্তবায়নের সময় নিজেই উপস্থিত ছিলেন মিতুল। স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিজের সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।স্থানীয়রা জানান, পশ্চিমপাড়া এলাকার জরাজীর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে বড় বড় ফাটল ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে মিতুল নিজ অর্থায়নে ইট-বালু দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেন।এদিকে পশ্চিমপাড়া মসজিদের ইমামের ভাঙাচোরা ঘরের বিষয়টিও তার নজরে আসে। অসহায় ইমামের দুরবস্থা বিবেচনায় নিয়ে নিজের অর্থায়নে ঘরটি মেরামত ও নির্মাণের উদ্যোগ নেন তিনি।স্কুলের দেয়াল থেকে রড চুরি, ঝুঁকিতে শিশুরা আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঘিরে নির্মিত প্রাচীরের লোহার রডের একটি অংশ কেটে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। ফলে প্রাচীরের মাথায় বেরিয়ে থাকা রডের কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছিল। বিশেষ করে বল আনতে গিয়ে শিশুদের আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
