খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট-২৬) দুপুরে বিদ্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি আব্দুল গনি (লাল্টু)-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস। সাধারণ শিক্ষক সদস্য আবু জাফর মোহাম্মদ আতাউর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, এক নম্বর ওয়ার্ড বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইউনুস আলী সরদার, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, অভিভাবক সদস্য ইউনুস আলী প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সদস্য শাহিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সাগর হোসেন, আলহাজ্ব মাস্টার আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মাস্টার আব্দুর রশিদ, মোহাম্মদ পলাশ, আব্দুর রাজ্জাক-সহ অনেকে। সভায় বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।অভিভাবক ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সভাপতি আব্দুল গনি (লাল্টু) তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাব কাজে লাগিয়ে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সকলের।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT