
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া সড়কের বেহাল দশার চিত্র নজরে এসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সরেজমিনে উক্ত এলাকা পরিদর্শন পূর্বক সড়কটি সংস্কারের আশ্বাস দেন। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চান্দেরঘোনার লাল শরিয়াপাড়ায় গতকাল চেয়ারম্যান সোহেল সড়কটির বর্তমান অবস্থা দেখেন। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের জনদুর্ভোগের বিষয়ে অবগত হয়েছেন।স্থানীয়দের অভিযোগ, সড়কটি বর্তমান অবস্থার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোন ব্যক্তি অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসীকে।পরিদর্শনে চেয়ারম্যান স্থানীয়দের চলাচলের সুবিধার্থে সড়কটির প্রয়োজনীয় কাজ করে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন,লালশরিয়া পাড়ার ওয়াপদা সড়কে যতটুকুই পানি অগ্রাধি কার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা নিচ্ছি। তাঁর এই আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশার সৃষ্টি হয়েছে।দীর্ঘদিন ধরে সড়কটির কারণে ভোগান্তিতে বহু লোকজন। চেয়ারম্যান নিজে এসে রাস্তার অবস্থা দেখে গেছেন এবং কাজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুত কাজ শুরু হবে এমনি প্রত্যাশা স্থানীয়দের।এলাকাবাসী জানান, সড়কের উন্নয়ন হলে লাল শরিয়া পাড়া এলাকার মানুষের দৈনন্দিন চলা চল সহজ হবে এবং জরুরি প্রয়োজনে রোগীসহ অন্যান্য মানুষকে দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হবে। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু হবে ও দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
