খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

[ccfic]

নিজস্ব প্রতিবেদক 

​সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে লাগা এই আগুনে দগ্ধ হয়ে এবং কারখানার ভেতর ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।হতাহতদের স্বজন ও দূতাবাস সূত্রে জানা গেছে, ঘটনার সময় কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত ছিলেন। সৌভাগ্যবশত, তাদের মধ্যে হাবিবুর রহমান নামের এক শ্রমিক ওই সময় বাইরে সেলুনে থাকায় প্রাণে বেঁচে যান। বাকি ১৬ জন ভেতরে আটকা পড়ে মারা যান।খবর পেয়ে দেশটির ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানাটির ভেতর থেকে দগ্ধ ও নিথর দেহগুলো উদ্ধার করে স্থানীয় কিং সৌদ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহত ১৬ জন শ্রমিকের বাড়ি দেশের উত্তরাঞ্চলের তিন জেলায়। এর মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, দুজনের বাড়ি নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। একটিমাত্র কারখানায় এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ার খবরে নিহতদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে মাতম।এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিতকরণ, স্থানীয় প্রশাসনের সাথে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক সহায়তা প্রদানেও কাজ করছে দূতাবাস।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT